1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সম্পত্তি হাতিয়ে নেয়ার পাঁয়তারা চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৫৪১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে জালজালিয়াতির মাধ্যমে মৌরশী সম্পত্তি আত্মসাতের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (৯ মার্চ ) দুপুরে উপজেলার বিআরডিবি মিলনায়তনে ওই পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পলাশ বোস।
তিনি জানান, আদালতে বিচারাধীন সম্পত্তি বিষয়ে তথ্য গোপন করে বিক্রি করার পাঁয়তারা করছেন প্রতিপক্ষের লোকজন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন বিরোধীয় সম্পত্তি আমুচিয়া ইউনিয়নের স্বর্গীয় আশুতোষ দত্তের একমাত্র কন্যা বাসন্তী বসুর। কিন্তু একটি মহল জালজালিয়াতির মাধ্যমে সম্পত্তি সমূহ আত্মসাতের উদ্দেশ্যে আশুতোষ দত্তকে নি:সন্তান ও তার কন্যাকে স্ত্রী উল্লেখ করে ওয়ারিশ সনদ সৃষ্টি করে মালিক বনেছেন প্রতিপক্ষরা। তারা ওই সনদ ব্যবহার করে নামজারী খতিয়ান সৃজন করে একটি প্রভাবশালী মহলকে আমমোক্তারনামা রেজিষ্ট্রী করে দেন। এ বিষয়ে বিজ্ঞ বোয়ালখালী সহকারি জজ আদালত পটিয়া চট্টগ্রামে (অপর ১৬১/২০২০) মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি প্রতিপক্ষ প্রভাব বিস্তার করে বিরোধীয় সমুদয় সম্পত্তি বিক্রির চেষ্টা করছে। বিষয়টি লিখিত ভাবে বোয়ালখালী সাব রেজিষ্ট্রারকে অবগতি করেছি। এরপরও তথ্য গোপন করে জালজালিয়াতির মাধ্যমে রেজিষ্ট্রী করে টাকা হাতিয়ে নিতে উঠে পড়ে লেগেছে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভু বোস ও উত্তম বোস ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট