1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

সভাপতি মোজাম্মেল-সম্পাদক কামরুল চন্দনাইশ কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে মোজাম্মেল হক সভাপতি, মো. কামরুল হাসান সাধারণ সম্পাদক, মোরশেদুল আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) চন্দনাইশ পৌরসভার কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন স্থানীয় গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ১০টি পদের মধ্যে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে মোজাম্মেল হক (আনারস) প্রতীক নিয়ে ৮৪ ভোট পেয়ে সভাপতি, মো. কামরুল হাসান (বাল্ব) প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মো. সোলায়মান খোকন (দেয়াল ঘড়ি) প্রতীক নিয়ে ৬৬ ভোট পেয়ে সহ-সভাপতি, মোরশেদুল আলম (মাছ) প্রতীক নিয়ে ৬২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৬ জন। ১২৪ জন ভোটারের মধ্যে ১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০ টা থেকে নামাজের বিরতি রেখে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী কুতুব উদ্দীন, সরোয়ার আহসান, কমরুদ্দীন। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মতিন, সহকারী ছিলেন মাওলানা নুরুল ইসলাম, মৃদল কান্তি পাল, কামাল উদ্দিনসহ চন্দনাইশ থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট