1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজের সভাপতি আশিক সম্পাদক রেজাউল

  • প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৬৮৩ বার পড়া হয়েছে

জিসান মাহমুদ

চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ছাত্র সংগঠন সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশনের কার্যকরী কমিটি ২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ ডিসেম্বর) সকল সদস্যদের এসএমএস ভিত্তিক ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৫৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন স্মার্টফোন প্রতীকে আশিক এলাহি এবং সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী থেকে ৩২ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছ বই প্রতীকে মোহাম্মদ রেজাউল করিম।

হালিশহর নয়া বাড়ি রেস্টুরেন্টে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাসুদুর রহমান।

নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা আগামী বৎসর সংগঠনকে আরও গতিশীল ও ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। নির্বাচনী ফলাফলে বিজয়ী সভাপতি আশিক এলাহি বলেন, চট্টগ্রাম কলেজ মেধাবীদের মিলনমেলা। এখানে সবাই আসে তাদের নিজেদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি নিজেকে সমাজের একজন যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলতে। সন্দ্বীপের চট্টগ্রাম কলেজে পড়ুয়া সকল শিক্ষার্থীর যেকোন সহযোগিতায় নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবো।

সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, এসোসিয়েশন আমাদের ভালোবাসার জায়গা, যেহেতু আমি নির্বাচিত হয়েছি আমার চেষ্টা থাকবে সন্দ্বীপে মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ বিতরণ, ক্যারিয়ার গাইডলাইন, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণসহ নানান কর্মসূচি বাস্তবায়ন করা। সকলের সহযোগিতার মাধ্যমে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

নির্বাচনে সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন নোমান বিন হোসাইন, সৈয়দ নাঈম এবং বাকের হোসাইন কাউছার।

উল্লেখ্য, চট্টগ্রাম কলেজে পড়ুয়া সন্দ্বীপের ছাত্রদের ঐক্যবদ্ধতা, পরস্পরের প্রতি যোগাযোগ সৃষ্টি, সম্প্রীতি স্থাপন ও সহযোগিতার মানসিকতা দৃঢ় করার প্রত্যয়ে অরাজনৈতিক ও সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে ২০১৪ সালে ঐতিহাসিক প্যারেড ময়দানে সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট