1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

সংসদ সদস্য হতে পারলে প্রধান কাজ হবে বোয়ালখালী থেকে অন্ধকার দূরীভূত করা – সালাম

  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫১৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

আল্লাহর রহমতে ও আপনাদের ভালোবাসায় সংসদ সদস্য হতে পারলে প্রধান কাজ হবে বোয়ালখালী থেকে অন্ধকার দূরীভূত করা দ্বাদশ সংসদ নির্বাচনের মতবিনিময় সভায় এসব কথা বলেন চট্টগ্রাম ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুস ছালাম।

মঙ্গলবার (২৬ডিসেম্বর) বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কেটলি প্রতীকে ভোট চেয়ে তিনি আরও বলেন, আমি প্রতিশ্রুতিতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী।

মতবিনিময় সভায় পৌর আওয়ামীলীগের  সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এস এম বোরহান উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য আহমদ হোসেন চেয়ারম্যান, উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা  মাহাবুবুল আলম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আবসার উদ্দিন সেলিম, কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নুরুল ইসলাম নুরু, কমান্ডার আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বিজিএমইএ সহ সভাপতি নজরুল ইসলাম, মোহরার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মামুন, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম বাবুল ও আওয়ামী নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট