1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

শেখ হাসিনার শাস্তির দাবিতে যুবদলের অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৫২২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার গোমদণ্ডী ফুলতলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যােগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে বোয়ালখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

এদিন বিকেল ৩টায় উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম ইকবালের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ চেয়ারম্যান, আলহাজ্ব মোহাম্মদ ইউনুস চৌধুরী, মজিবত উল্লাহ মজু, এসএম ইকবাল পাশা, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এম এ মঞ্জুর,আজাদ খান,কুসুম খান, ইস্কান্দর মির্জা,বখতিয়ার উদ্দিন মেম্বার,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর,সহ-সভাপতি এস এম জসীমউদ্দীন মেম্বার,আব্দুল আলম নীরব,মোঃ নুরুল আবসার,মোঃ শহিদুল ইসলাম,সাইমুল করিম সুমন, প্রমুখ নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।  ছাত্র-জনতার এ অর্জন কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট