1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

শেখ রাসেলের জন্মদিনে এমপি নজরুল ইসলাম চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৫৪৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি।

এ বছর রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩’পালন করা হচ্ছে। এবার এ দিবসের প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। এরই অংশ হিসেবে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালী আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৭ অক্টোবর (বুধবার) সকালে,
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মো. মাহবুবুল আলম খোকা, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল ইরফান, থানার ওসি (তদন্ত) এম এ বারী, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী,পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে, আবদুল শুক্কুর, আহমেদুর রহমান, আমিন আহমেদ চৌধুরী রোকন,এডভোকেট খোরশেদ বিন ইসহাক,এস.এম সায়েম, খোরশেদ আলম টিটু, আবদুল আলীম ও ইউপি সদস্যবৃন্দ, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট