1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

শিবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু।

  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৭৩০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাবুল হক (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট (মঙ্গলবার) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া-উনিশবিঘী সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত বাবলু হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন জানান, মানসিক ভারসাম্যহীন বাবলু হক বেশকিছুদিন থেকে এই এলাকায় ঘোরাঘুরি করত। হঠাৎ সকালে জানতে পারি বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন। তারা মরদেহ নিয়ে চলে গেছে। পরে ভারতে অবস্থানরত কিছু মানুষ আমাদের কাছে ছবি পাঠিয়েছে। এ দেখে আমরা নিশ্চিত হয়েছি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আমরা জানতে পেরেছি চাকপাড়া সীমান্তের ওপারে একজন বাংলাদেশী নাগরিক মারা গিয়েছে। তবে তার পরিচয় এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট