1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

শিবগঞ্জ দিনের বেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের বাসভবন থেকে স্বর্ণালঙ্কার চুরি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবন থেকে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সেস কোয়ার্টারের সিনিয়র স্টাফ নার্স সাকেরা বেগমের বাসায় এই চুরির ঘটনা ঘটে। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন। সিনিয়র স্টাফ নার্স সাকেরার স্বামী মনিরুল ইসলামও একই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।

সাকেরা বেগম জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি ও তার স্বামী হাসপাতালে ডিউটিতে চলে যান। পরে পৌণে ১২টার দিকে তার স্বামী বাসায় এসে দেখেন দরজা ও আলমারির তালা ভেঙ্গে সব স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। তিনি দাবি করেন চোরেরা তার বাসা থেকে মোট ৩৬ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজে দেখা গেছে সাড়ে ৯টার দিকে চোরেরা ওই বাসায় প্রবেশ করে ও সাড়ে ১০টার কিছু আগে বের হয়ে যায়। সেখানে অন্তত ৪-৫ জনের উপস্থিতি দেখা গেছে। চোরদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট