1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সেবায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সন্তুষ্টি প্রকাশ।

  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৫৯৫ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। ৬ আগস্ট (রবিবার) বিকেলে তিনি শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শনে আসেন এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ জুবায়ের হোসেন।
পরিদর্শনকালে তিনি ভূমি অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন, ভূমিসেবার বিভিন্ন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং এই উপজেলা ভূমি অফিসের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনকালে তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, উপপরিচালক স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), আহমেদ মাহবুব-উল-ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট