1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ জনিত বিদায় সংবর্ধনা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৭৩৪ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের পদত্যাগ জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে সদ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা সৈয়দ নজরুল ইসলামকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সৈয়দ নজরুল ইসলামকে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেয়া হয়।

উল্লেখ্য, সৈয়দ নজরুল ইসলাম ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন হন এবং মে মাসের ১৯ তারিখে শপথগ্রহণ করেন। তিনি ২ নভেম্বর ২০২৩ ইং তারিখ আবেদন পত্রের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বেচ্ছায় স্বপদ থেকে পদত্যাগের জন্য আবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট