1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

শিবগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন।

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৭০৪ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুর বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার গণমাধ্যমকর্মীরা।

১৬ জুন (শুক্রবার) সকালে উপজেলার ডাক বাংলোর সামনে শিবগঞ্জ উপজেলা সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সাংবাদিক আল ইমরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শিবগঞ্জ প্রেসক্লাব, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ। ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তারা গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করার দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুমকি দেন।
১৪ জুন (বুধবার) রাতে জামালপুর বকশীগঞ্জ উপজেলায় ৭১ টিভি ও বাংলানিউজের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরের দিন বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট