1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

শিবগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য খুন।

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৫৮৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে আলম আলী ঝাপড়া (৫০) নামে ইউপি সদস্যকে দিন দুপুরে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর দেড়টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং ওয়ার্ড বিএনপির সভাপতি।

নিহতের স্বজনরা জানান, দুপুরে আলম ঝাপড়া
দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল নবাব মোড়ে এসে ককটেল ফাটিয়ে গতিরোধ করে অতর্কিতভাবে আলমকে কোপাতে থাকে। একপর্যায়ে আলম মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তখন এলাকাবাসী আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলমের স্ত্রী জুলেখা বেগম ও ভাই বাবু অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় স্থানীয় প্রভাবশালী জেলা পরিষদ সদস্য আব্দুস সালামের নেতৃত্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে আব্দুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি জেলা পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার পর একটি মহল হিংসায় তার দিকে মিথ্যা দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে আছে। কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ ময়নাতদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট