1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

শিবগঞ্জে শিক্ষানুরাগী ইদ্রিশ আহমদ মিঞার ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালিত।

  • প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৮৪৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শিক্ষানুরাগী ইদ্রিশ আহমদ মিঞার ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ৯ অক্টোবর (সোমবার) সকালে উপজেলার দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানীর সভাপতিত্বে মরহুম ইদ্রিশ আহমদ মিঞার জীবনীর উপর আলোচনা সভা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম ইদ্রিশ আহমদ মিঞার দৌহিত্র এবং আদিনা ফজলুল হক সরকারি কলেজে অনার্স কোর্সের প্রতিষ্ঠাতা ও দাদনচক এইচ.এম. উচ্চবিদ্যালয়, দাদনচক বালিকা উচ্চ বিদ্যালয় এবং দাদনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ইত্তেহাদ তৌহিদুল ইদ্রিশী কলিন্স, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমানসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। এছাড়া এই দিন আদিনা ফজলুল হক সরকারি কলেজ, দাদনচক বেল আফরোজ বালিকা উচ্চ বিদ্যালয় ও দাদনচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মরহুম ইদ্রিশ আহমদ মিঞার কর্মময় জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উল্লেখ্য ইদ্রিশ আহমদ মিঞা কেবলমাত্র বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাই ছিলেননা, বরং তিনি উপমহাদেশের একজন প্রখ্যাত রাজনীতিক, সমাজ সংস্কারক, কবি, সাহিত্যিক এমনকি পবিত্র কুরআনের ৭ম অনুবাদক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন। তিনি আদিনা ফজলুল হক সরকারি কলেজ, দাদনচক ফজলুল হক পিটিআই, দাদনচক এইচ, এম, উচ্চ বিদ্যালয় এবং

দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট