1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে মাটি খননের সময় দু’টি পরিত্যক্ত রাইফেল উদ্ধার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৫৯৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে পুরোনো মরিচা পড়া অকেজো দুটি রাইফেলের নলসহ অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ। ১০ জুন (সোমবার) দুপুরে এই রাইফেল ২টি উদ্ধার করা হয়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব দিকের সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খুঁড়ার সময় শাবলের গুঁতোয় রাইফেল দুটির টের পায় কাজে নিয়োজিত শ্রমিকরা। রাইফেল দুইটি দেখে শ্রমিকরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়রা খান শিবগঞ্জ থানা পুলিশে বিষয়টি জানান এবং পুলিশ সেখানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় রাইফেল ২টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাইফেল ২টি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পুঁতে রাখা হয়েছিল।

এ বিষয়ে শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ জানান, রাইফেল দুটি অনেক বছর আগের পুঁতে রাখা। অস্ত্রের প্রায় সকল কলকব্জা খসে হারিয়ে গেছে। রাইফেল দুটির সাথে কোন গুলি বা ম্যাগজিন পাওয়া যায়নি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে দুটি একনলা রাইফেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তিনি বলেন, রাইফেল দুটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে । এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট