1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভেজাল হলুদ জব্দ এবং অপরাধীকে কারাদন্ডাদেশ।

  • প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৫৩৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

খুদি চাল, ধানের তুষ এবং মানবদেহের জন্য ক্ষতিকর কৃত্রিম রঙ মিশিয়ে ভেজাল হলুদ তৈরি করা হচ্ছে এমন খবর পেয়ে ১৬ মার্চ (শনিবার) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলার একটি মসলা মিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধারকৃত ভেজাল হলুদের গুড়া জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভেজাল মসলা তৈরির অপরাধে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (২৭) নামের একজনকে ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। এবিষয়ে এসিল্যান্ড জুবায়ের হোসেন বলেন, ভেজালবিরোধী অভিযান দুর্বার গতিতে চলবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগের চেয়ে অভিযান আরো বেশি জোরদার করা হবে। যারা খাদ্যে ভেজাল দিচ্ছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে, যেন তারা সাবধান হয়ে সুপথে চলে আসেন।

তিনি আরও বলেন,এই ভেজাল থেকে রক্ষা পেতে হলে জনগণের সহযোগিতা একান্ত কাম্য। এই অভিযান সফল করার জন্য জনগণের সহযোগিতা দরকার। তাই সকলের প্রতি আহবান যে যেখানে থাকেন না কেন এই সব ভেজাল কারখানার খবর কেউ জেনে থাকলে প্রশাসন কে অবগত করুন।প্রশাসন এর যথাযত ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট