1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

শিবগঞ্জে ভ্যানের জন্য পুড়িয়ে হত্যা, ৫ আসামী গ্রেপ্তার, আলামত উদ্ধার।

  • প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৫৪৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার্জার ভ্যান ছিনতাইয়ের পর চালক মোজাম্মেল হকের পরিচয় আড়াল করতে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ বিষয়ে ১৩ মার্চ (বুধবার) দুপুরে শিবগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিবগঞ্জ থানা পুলিশ। প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, ভাড়া নেয়ার কথা বলে রাতের অন্ধকারে জনমানবহীন এলাকায় নিয়ে মোজাম্মেল হককে দেশীয় অস্ত্র, আমের ডাল ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে ভ্যান ছিনতাই করা হয়। পরে পরিচয় আড়াল করতে তাকে সরিষা ক্ষেতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আটকের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক এমনই জবানবন্দি দিয়েছেন হত্যা মামলার প্রধান আসামী রুহুল আমিন কালু।

জাহাঙ্গীর আলম আরো জানান, ঘটনার পরদিন সকালে মরদেহ উদ্ধারের পর অভিযান শুরু করে পুলিশ। এরপর মোট ৬ জন আসামীর মধ্যে ৫ জন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ছিনতাই করা চার্জারভ্যান, হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও আমের ডাল উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ১ মার্চ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর নদী রক্ষা বাঁধের পাশে পদ্মা নদীর ধারে থাকা সরিষার ক্ষেতে আগুনে পুড়িয়ে মারা হয় ভ্যানচালক মোজাম্মেল হককে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই এসলাম আলীসহ উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট