1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনে দোকানঘর ও উপকরণ বিতরণ।

  • প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ফানেস আলী নামে এক ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে দোকানঘর ও উপকরণ প্রদান করা হয়েছে। ২০ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে মোবারকপুর ইউনিয়নের নিরালা গুচ্ছগ্রাম মোড়ে ফানেস আলীকে একটি দোকানঘর, আটা, চিনি, চাল, ডাল ও ময়দাসহ বিভিন্ন মালামাল দিয়ে পুনর্বাসিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম প্রমুখ। এবিষয়ে নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, ভিক্ষাবৃত্তির চেয়ে কাজ করে উপার্জন করা উত্তম। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সমাজে অবহেলিত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা অংশ হিসেবে ফানেস আলীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় আনা হয়েছে।

ভিক্ষুক ফানেস আলী দৈনিক দেশ বার্তাকে বলেন,আমি ভিক্ষা করে উপার্জন করতাম, বয়সের কারনে আমি শারীরিকভাবে খুব একটা ভাল না থাকায় ক্ষেত খামারে কাজ করতে পারিনা। আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমার বিষয়ে জানতে পেরে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আমাকে দোকানঘরসহ ও বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা প্রদান করেছেন। ফানেস আলী এসব বলতে বলতে এক সময় কাঁদতে শুরু করেন এবং বলেন, আমাদের ইউএনও স্যার খুব ভাল মানুষ। তিনি সকল অসহায় মানুষের পাশে দাঁড়ান। ফানেস আলীর নতুন দোকানে নিজের পকেট থেকে টাকা দিয়ে চিপস কিনে উপস্থিত বাচ্চাদের মাঝে বিতরণ করে দোকানের প্রথম কাস্টমার হন ইউএনও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট