1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি

শিবগঞ্জে বৃষ্টির জন্য একাধিক স্থানে ইস্তিসকার নামাজে কাঁদলেন মুসল্লিরা।

  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

শরিফুল ইইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একাধিক স্থানে বৃষ্টির জন্য প্রার্থনা করে বিশেষ নামাজ (সলাতুল ইস্তিসকার) আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর কালীগঞ্জ ঈদগাহ মাঠে, শ্যামপুর ইউনিয়নের শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে ও শিবগঞ্জ পৌর এলাকার আম বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে স্থানীয় মুসল্লিদের উদ্যোগে এই বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় এলাকার শতশত মুসল্লি, শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ নামাজে অংশ নেন। এ সময় মুসল্লিরা নিজেদের পাপের জন্য তওবা করে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেন। গত কয়েকদিন ধরে অনাবৃষ্টি ও তাপদাহে পুড়ছে চাঁপাইনাববগঞ্জ। তাই বৃষ্টির জন্য হাহাকার পড়েছে জেলাজুড়ে। পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির অবস্থায় মাঠের ফসল বিনষ্ট হয়ে পড়েছে, আমের গুটি ঝড়ে পড়ছে। জনজীবনসহ সকল প্রাণী এই তীব্র দাবদাহে ভীষণ কষ্ট ভোগ করছে। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই বিশেষ সালাত আদায় করে মুসল্লিরা। এর সঙ্গে ফিলিস্তিনিসহ পৃথিবীর সকল মুসলমান যাতে ভালো থাকে সেই জন্যও দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট