1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আর্মির জানাযা রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন।

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী (আর্মি) ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩ টার সময় ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহিলাহি রাজিউন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক ছিলেন। মৃত্যর সময় তাহার বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমের জানাযা পরদিন শুক্রবার বিকেল ৩ টায় রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন হয় এবং নয়ালাভাঙ্গা কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সভাপতি মিজানুর রহমানসহ পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ।

জানাযার আগে বাংলাদেশ পুলিশ এবং সমাহিত করার পর তাঁর সমাধিতে বাংলাদেশ সেনাবাহিনীর গার্ড অব অনার প্রদান করা হয়। শেষে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের হাতে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট