1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আরজেদ আলীর জানাযা রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন।

  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৫২০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আরজেদ আলী ২৯ জুন দিবাগত রাত দুইটার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহিলাহি রাজিউন। মৃত্যর সময় তাহার বয়স হয়েছিল ৭২ বছর। ৩০ জুন (রবিবার) বিকেল তিনটায় রাষ্ট্রীয় গার্ড অব অনার এবং জানাযা শেষে মরহুম মুক্তিযোদ্ধা আরজেদ আলীকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জুবায়ের হোহেন, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মিজানুর রহমানসহ মোবারকপুর ইউনিয়ন ও উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ। দাফনকার্য শেষে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের হাতে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট