1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হকের জানাযা রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন।

  • প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক ১০ এপ্রিল (শুক্রবার) দুপুরে বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহিলাহি রাজিউন। মৃত্যর সময় তাহার বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় রাষ্ট্রীয় গার্ড অব অনার এবং জানাযা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, শিবগঞ্জ থানা (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মিজানুর রহমানসহ নয়ালাভাঙ্গা ইউনিয়ন ও উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ। শেষে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের হাতে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট