1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মনসুর মাস্টারের জানাযা রাষ্ট্রীয় মর্যদায় সম্পন্ন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনসুর আলি (মাস্টার) ৩০ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাহিলাহি রাজিউন। মৃত্যর সময় তাহার বয়স হয়েছিল ৭৪ বছর। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় রাষ্ট্রীয় গার্ড অব অনার এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) এস এম নুরুল কাদির সৈকতসহ উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গ। শেষে সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল এর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা পরিবারের হাতে নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট