1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

শিবগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৫৫৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন (বৃহস্পতিবার) বিকেলে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা: জোবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহা: আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহা: শাহিন আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহা: মোর্শেদুল আলম ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোহা: তোহিদুল আলম টিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। উদ্বোধনী ম্যাচে মনাকশা ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে জয়ী হয় দাইপুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট