1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর

শিবগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত।

  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৭৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচি মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবুল হায়াত, সহকারী কমিশনার (ভূমি) মোহাঃ জুবায়ের হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: বজলুর রশিদ সোনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমদ নজমুল কবীর মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধিগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট