1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে বই উৎসব, নতুন বই পেয়ে শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দ।

  • প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৫৯২ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বই উৎসবের মধ্য দিয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের উপহার হিসেবে সরকারিভাবে তাদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। সকাল থেকে নিজ নিজ বিদ্যালয়ে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা ছিল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। বছরের শুরুতে তাদের হাতে বই তুলে দিতে পেরে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও।

১ জানুয়ারি (সোমবার) সকালে সেলিমাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষের সভাপতিত্বে প্রাথমিক পর্যায়ের ও শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সিরাজউদ্দৌলার সভাপতিত্বে মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, সরকার প্রতিবছর শিক্ষার্থীদের কাছে বিনামূল্য বই পৌঁছে দেয়। এ বছরও সারাদেশে একসাথে শিক্ষার্থীদের বই বিতরণ করা হচ্ছে।
বই উৎসবের উদ্বোধনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
নতু বই পেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আরিশকা নামে এক শিক্ষার্থী বলেন, বছরের প্রথম দিন বই পেয়ে আমি খুব খুশি। বছরের প্রথম দিন বই দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
শাবিহা নামে অপর এক শিক্ষার্থী বলেন, বই নেয়ার জন্য সকাল সকাল স্কুলে এসেছি। বই হাতে পেয়ে খুব ভালো লাগছে।
এবছর প্রাথমিকের শতভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছলেও মাধ্যমিক পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণির বেশিরভাগ বই ছাড়াই শুরু হয়েছে বই উৎসব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট