1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেন ডাঃ শিমুল।

  • প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। ৭৯ হাজার ৮১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে ভোট গণনা শেষে শিবগঞ্জ সহকারী রিটানিং কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার জন এবং নারী ২ লাখ ৩০ হাজার ৮৮ জন।
৭ জানুয়ারি (রবিবার) সকাল ৮টায় উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মোট ১৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় এবং কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।
উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট প্রার্থী ৭ জন। এর মধ্যে নৌকা প্রতীক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীক, সাবেক এমপি গোলাম রাব্বানী কেটলি প্রতীক, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হুদা মোমবাতি প্রতীক, এনপিপির প্রার্থী আব্দুল হালিম আম প্রতীক, বিএনএফের প্রার্থী নুরুল ইসলাম জেন্টু টেলিভিশন প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ভোট যুদ্ধ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট