1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

শিবগঞ্জে ডাকাতের প্রস্তুতিকালে পুলিশের হাতে ৬ জনকে আটক।

  • প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শনিবার রাত ২ টার সমায় উপজেলার কানসাট – ভোলাহাট সড়কের মোবারকপুর ইউনিয়নের দায়পুকুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করে।
আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২) একই গ্রামের গুদু আলীর ছেলে মিলম(২৫) এবাদুল হকের ছেলে সানাউল( ১৯),শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯),মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলি ( ১৯), ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)

শিবগঞ্জ থানার তদন্ত ওসি সুকোমল চন্দ্র দেবনাধ জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ইতপূর্বে আরো কয়েকজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছিল আজ ছয়জনকে আটক করা হয়েছে৷ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট