1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

শিবগঞ্জে চা ঢেলে শিশুর শরীর ঝলসে যাবার ঘটনায় বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৭ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চা ঢেলে শিশুর শরীর ঝলসে যাবার ঘটনার বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি (মঙ্গলবার) বেলা ১২টার সময় ভুক্তভোগী পরিবারের ব্যানারে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে আলাউদ্দিন নান্টুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নৌকার সমর্থক ওবাইদুল হক। লিখিত বক্তব্যে বলা হয়, আলাউদ্দিনের নাতি মমিনসহ চার শিশু গত ২৭ ডিসেম্বর মর্দানা এলাকার একটি নৌকার নির্বাচনী ক্যাম্পে চা নিতে গিয়ে অসাবধানতাবশত আহত হয়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে- নৌকার জনৈক সমর্থক চা ঢেলে পুড়িয়ে দিয়েছে শিশুদের। প্রকৃতপক্ষে ওইদিন চা নিতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে অসাবধানতাবশত চা পড়ে গেলে আহত হয় শিশুরা। সংবাদ সম্মেলনে নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক কারিবুল হক রাজিন ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামসহ আহত শিশুরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট