1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

শিবগঞ্জে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৬০৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১৩ রশিয়া গ্রামে আম বাগানে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে ১২ এপ্রিল (বুধবার) রাতে সংঘর্ষে দুই পক্ষের ১৭ জন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে আজিজুল হকের জমিতে সাইফুদ্দিন ও তার ছেলে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। জমিতে ঘাস খাওয়ানো নিয়ে তাদের সঙ্গে আজিজুল হকের কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হলে স্থানীয়রা তা মীমাংসা করে দেন। এ ঘটনার জেরে বুধবার ইফতারের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হন। এ সময় দুই পক্ষ একে অপরের বাড়ি ভাঙচুর করে
আজিজুল হক অভিযোগ করে বলেন, সংঘর্ষের ঘটনায় আমার পক্ষের ১০ জন আহত হয়েছে এবং সাইফুদ্দিনের লোকজন বাড়িঘর ভাঙচুর করেছে ঘরে ঢুকে লুটপাট করেছে।

অপরদিকে অভিযোগ অস্বীকার করে সাইফুদ্দিন বলেন, আজিজুল হকের লোকজন আমাদের ৭ জনকে আহত করেছে, টিন সেট একটি ঘর ভেঙে দিয়েছেন এবং একটি বেড়া ভেঙেছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানা ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গত কালকের সংঘর্ষের ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা শিবগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন রয়েছেন। একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট