1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা নাজমুলের দিনব্যাপী গনসংযোগ।

  • প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ের কাছে তুলে ধরতে দিনব্যাপী গনসংযোগ করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক। ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে গনসংযোগ করেন তিনি। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হবে স্মার্ট বাংলাদেশ। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আমাদের উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে। ফলে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আহসান হাবিব টিটেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মতিউর রহমান, বিনোদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেনজির আলী, শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা শফিউর রহমান টানু, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট