1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল ফজরের নামাজ : দিনের শুরুতে আল্লাহর বিশেষ রহমত। -নেছার আহমেদ খান বোয়ালখালীতে গাড়ি বহর নিয়ে ঘুরে গেছেন উপদেষ্টা আদিলুর রহমান খান বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী

শিবগঞ্জে অগ্নিকান্ডে ৪টি গরুর মৃত্যু, প্রায় ৭ লাখ টাকার ক্ষতি।

  • প্রকাশিত: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে ৪টি গরুর মৃত্য হয়েছে। এছাড়া একটি ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসির সুত্রে জানা গেছে, উপজেলার দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর এলাকার চার-রশিয়া গ্রামের ঘাটুর আলীর গেয়ালঘরের মশা তাড়ানো জন্য খড়ের তৈরি সাংঘালের আগুন থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। এসময় গোয়ালঘরে থাকা ৪টি গরু এবং গোয়ালঘরের পাশের ঘরের আসবাবপত্র পুড়ে ভস্মিভুত হয়। এসময় একটি গরু অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। বাড়ির মালিক ঘাটু আলী জানান, প্রতিদিনের মত ১২ এপ্রিল শুক্রবার রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য খড়ের তৈরি সাংঘাল জালিয়ে ঘুমিয়ে পড়ি। এখান থেকে রাত প্রায় সাড়ে ১১ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আমার ৪টি গরু ও আসবাবপত্র সহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির বিবরণসহ প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট