1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

শিক্ষক ৪ জন পরীক্ষার্থী ২ জন ৪র্থ শ্রেণী পরীক্ষার্থী শূন্য…

  • প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪৬২ বার পড়া হয়েছে

.আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের মুংলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ৪ জন.. অথচ ৫ম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছে মাত্র ২ জন পরীক্ষার্থী.. চতুর্থ শ্রেণীতে কোনো পরীক্ষার্থী নেই..! আর এসময় প্রধান শিক্ষক সুনীল চন্দ্র সরকারকে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়। অন্যান্য শিক্ষকরা জানান,প্রধান শিক্ষক শিক্ষা অফিসে গেছেন।

অপরদিকে,গণমাধ্যম কর্মী দেখে একজন নারী শিক্ষক ৩য় শ্রেণীর ৪ জন শিক্ষার্থীর হাতে ৩য় শ্রেণীর প্রশ্নপত্র দিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বলে দায় এড়ানোর ব্যর্থ চেষ্টা করেন..!

সংশ্লিষ্ট ক্লাস্টার এর সহকারী শিক্ষা অফিসার ফিরোজ কবির এর জানান,ওই স্কুলের শিক্ষকদের একাধিকবার শিক্ষার্থী বাড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, তাই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তবে শিক্ষার্থী বাড়াতে না পারলে বিদ্যালয়টি ক্লোজ করে পাশ্ববর্তী জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে শিক্ষার্থীদের সংযুক্ত করার প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।

অথচ সরকার প্রতিমাসে এ চারজন শিক্ষকের জন্য প্রতিমাসে লক্ষাধীক টাকা বেতন দিচ্ছে। তাহলে বছরে ১২ লক্ষাধীক টাকা সরকারের কোনো কাজে লাগছে কি..?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট