1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

শান্তি চুক্তির কারণে পাহাড়ে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সেতু বন্ধন তৈরী হয়েছে -দীপংকর তালুকদার এমপি

  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ ২ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো: সাওয়াল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বৃষ কেতু চাকমা, হাবিবুর রহমান, মো: রফিকুল মাওলা, যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন,জেলা যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন মো: শাহজাহান, জেলা মৎস্যজীবি লীগ সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
সভায় দীপংকর তালুকদার এমপি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ৯৭ সালের ২ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত বন্ধ হয়েছে এবং চুক্তির ৭২টি ধারার মধ্যে ৬৫টি ধারা বাস্তবায়িত হয়েছে বাকিগুলো পর্যাযক্রমে বাস্তবায়ন করতে সরকার আন্তরিক।
তিনি আরো বলেন, শান্তি চুক্তির পর থেকে পুরো পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সেতুবন্ধন সৃষ্টিসহ শান্তির সুবাতাস ফিরে এসেছে। পাহাড়র শান্তির এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানে হয়। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বর্ষ পূর্তি উপলক্ষে জেলা পরিষদের পক্ষ থেকে র‌্যালী ও আলোচনা সভা, রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে শান্তি র‌্যালী ও নৌকা বাইচ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং জেলার অন্যান্য উপজেলাতেও আওয়ামীলীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট