1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

লোকসান নিয়েই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছুটল ম্যাংগো স্পেশাল ট্রেন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৪৪০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ লোকসান মাথায় নিয়ে আম পরিবহনের জন্য ৫ম বারের মতো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকা রুটে চালু হলো ম্যাংগো স্পেশাল ট্রেন। ১০ জুন (সোমবার) বিকেল ৪টায় চাঁপাইনাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ১ হাজার ২০ কেজি আম নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। পরে সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাগঞ্জ স্টেশনে ৭৮৫ কেজি আম তুলে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। ট্রেনটি পদ্মা সেতু হয়ে রাত ২টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ২০২৩ সালের লোকসানের পরও এবছর চালু হলো আম বহনকারী এই স্পেশাল ট্রেনটি।

রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস বলেন, এ বছর যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে ম্যাংগো স্পেশাল ট্রেন। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যেই ট্রেনটি ঢাকা পৌঁছাবে বলে আশা তাদের। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে ছাড়ার পর চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীসহ ১৫টি স্টেশন থেকে আম তোলা হবে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ ওবায়দুল্লাহ জানান, ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে প্রতিদিন আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এক কেজি আমের ভাড়া দিতে হবে এক টাকা ৪৭ পয়সা। রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট