1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

লেডি মাস্তান শ্যামলীর বিচারের দাবীতে উত্তাল পলাশবাড়ী মানববন্ধন ও ঝাঁড়ু মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৫১৭ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার মেয়রের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২শে জুন দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল পলাশবাড়ী উপজেলা শাখার আহবায়ক ওয়ারেছুর রহমান মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব,পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,প্রেসক্লাব অপরাংশের সভাপতি মনজুর কাদির মুকুল,ভুক্তভোগী রিনা বেগম সহ আরো অনেকে।

বক্তারা বলেন,পলাশবাড়ী পৌর এলাকার নুনিয়াগাড়ী গ্রামের বাসিন্দা শ‍্যামলী আক্তার ক্ষমতার দাপটে ও নানা অনিয়মের মাধ্যমে স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসের জায়গা দখল করে বাড়ী ও দোকানপাট নির্মাণ করে দীর্ঘদিন থেকে ভাড়া দিয়ে আসছিল। যে কারণে রাস্তাটি সংকোচিত হয়ে পরে। এসব অবৈধ দোকান এবং বাড়ী করার কারণে ব‍্যস্ততম রাস্তাটিতে যানজট সব সময় লেগেই থাকত।
ওই রাস্তা দিয়ে চলাচলকারী ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পৌর মেয়র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে,একজন নির্বাহী ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। কিন্তু শ‍্যামলী তার ব‍্যক্তিগত আক্রোশে আমার ( মেয়র) এর নামে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার চালায়। যাহা খুবই দুঃখজনক।

এসময় মানববন্ধন ও ঝাঁড়ু মিছিলে অংশগ্রহণ করেন ভুক্তভোগী পরিবার ও তাদের সদস্যরা।
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারগুলো জানান,আমরা দ্রুত শ‍্যামলী আকতারকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি এ সমাবেশ থেকে।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট