1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ

লেখাপড়া পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া আহ্বান- মেয়র জহুর

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৯৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

লেখাপড়ার পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষা দিতে হবে। কারণ নৈতিক শিক্ষার অভাবে সন্তানদের চারিত্রিক অবক্ষয় হতে থাকে। শুধু লেখাপড়ার পিছনে না ছুটিয়ে সন্তানদের নৈতিক শিক্ষা দিলে সন্তানের ভবিষ্যত উজ্জ্বল হবে। চিত্রশালা একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে এসব কথা বলেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর।

শনিবার (২৯ জুন) সকালে উপজেলা সদরস্থ বোয়ালখালী ডিজিটাল একাডেমির হলরুমে জাতীয় শিশু দিবস ও ভাষা শহীদদের স্মরণে চিত্রশালা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় চিত্রশালা একাডেমির পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমি প্রধান শাহাদাত হোসাইন জুনাঈদীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী ডিজিটাল একাডেমির পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, আবু তৌহিদ, একাডেমির অধ্যক্ষ বজলুর রহমান মুরাদ, বোয়ালখালী প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, চিত্রশালা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য মুহাম্মদ আবু নাঈম, সিনিয়র শিক্ষক আলো উদ্দীন আলো, রিমেল বড়ুয়া সহ অনেকে।

এতে চার ক্যাটাগরিতে ১৪জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট