1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান পটিয়ায় জিরি হাজী মীর আহম্মদ নুর আল কুরাআন একাডেমীর সাধারন সভা কুতুবদিয়ায় হযরত মালেক শাহ্ (রাহ:) ২৬তম মহান পবিত্র ওরস ও ফাতিহা শরীফ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যে সকল প্রার্থী

  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ৪৪৩ বার পড়া হয়েছে

মোঃ ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন এ কে এম সালাহ উদ্দিন টিপু (কাপ পিরিচ প্রতীক)।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জয়লাভ করলেন তিনি।

কাপ পিরিচ প্রতীক নিয়ে সালাহ উদ্দিন টিপু পেয়েছেন ৬৯ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রহমত উল্লাহ বিপ্লব (ঘোড়া)।
তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৯৭ ভোট। তারা দুজনেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ২১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৯২টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। এখানে নারী- পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন।

রাত সাড়ে ১১টায় ভোট গণনা শেষে এ কে এম সালাহ উদ্দিন টিপুকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ইউসুফ পাটোয়ারী ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন লিকা নির্বাচিত হয়েছেন।
প্রশাসনিক কঠোর নজরদারির কারণে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি নির্বাচনী এলাকার কোন কেন্দ্রে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট