1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনাইমুড়ীতে ব্রিজ নির্মাণের আশ্বাসে ঘুষ নিলেন পিআইও! সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান বিজয় দিবস বোয়ালখালীতে মোমবাতি প্রজ্জ্বলিত করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত। বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা সিআইপি নির্বাচিত হলেন চট্টগ্রাম ১৪ থেকে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে এক হলেন বিএনপির শীর্ষ নেতারা পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’র ফ্রি কর্ণছেদন ও চিকিৎসা সেবা প্রদান বীর মুক্তিযোদ্ধা মো. আবু জাফর চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ট ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ।

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৭১৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন চৌধুরী জোবায়ের আহম্মদ। তিনি চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার ওসি হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন।
কাজের স্বীকৃতিস্বরুপ ১৭ আগস্ট (বৃহস্পতিবার) রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে জুলাই/২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চৌধুরী জোবায়ের আহম্মদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান, বিপিএম( বার), পিপিএম (বার)। এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ রশীদুল হাসান পিপিএম। অতিরিক্ত ডিআইজি (অপারেশনস,) নরেশ চাকমাসহ রাজশাহী রেঞ্জের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোঃ ছাইদুল হাসান (পিপিএম) জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রতিমাসে এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত), ওসি ও সার্কেল অফিসারদের সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়। গত আগস্ট মাসে কাজের স্বীকৃতিস্বরুপ রাজশাহী রেঞ্জের ৭১টি থানার ওসির মধ্যে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুষ্কার প্রদান করা হয়েছে।
রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে এক প্রতিক্রিয়ায় শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, এ অর্জন শিবগঞ্জ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের। আমরা টিমওয়ার্ক হিসেবে কাজ করি। এ পুরস্কার আমাদের মাদকনিয়ন্ত্রণ এবং অপরাধ দমনসহ সার্বিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট