1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের অর্থায়নে হুইল চেয়ার বিতরণ।

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, ব্যুরো চীফঃ

বিভিন্ন ঘটনা দূর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়েছে প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের কর্মকর্তাগণ। উপহার দিয়েছে হুইল চেয়ার, নগদ অর্থ সহ ঈদ উপহার সামগ্রী। উপজেলার বেতাগী ইউনিয়নের গুনগনিয়া বেতাগীতে গত ২৮ মার্চ শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের দফতর সম্পাদক কামাল উদ্দিন। সাংবাদিক ফিরোজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী ডাবলু, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এয়াকুব আলী মনি, বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী মোহাম্মদ নাজিম, কমাণ্ডার মোহাম্মদ জামাল, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন।
এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী ক্রীড়া পরিষদের আবু বক্কর, মো. জাবেদ মুন্সি, আব্দুল্লাহ আল নোমান হিরো, মো. জসিম উদ্দিন, মো. নেজাম, মো. শাহজাহান সিরাজ এনাম, বেতাগী ফুটন্ত গোলাপের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। দুবাই প্রবাসী কামাল উদ্দিন, হাজী মোহাম্মদ ওসমান গনি, কাজী শহিদুল্লাহ, কাজী কাওসার, মো. নুর উদ্দিন, মিজানুর রহমান, সাইফুল্লাহ, মো. শাহেদ, কাতার প্রবাসী নজরুল ইসলাম, মোরশেদ আলম, খোরশেদ আলম মুন্না, মো.নজরুল, শামসুল ইসলাম, ইরফান আলী প্রমুখ নেতৃবৃন্দের আর্থিক পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট