1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

রমজানে মসজিদে ক্যামেরা বসিয়ে নামাজ সম্প্রচার নিষিদ্ধ করল সৌদি

  • প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৫৭৪ বার পড়া হয়েছে

কিছুদিন পরই শুরু হচ্ছে রমজান মাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র এই মাসটি। রমজানকে সামনে রেখে কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছে সৌদি সরকার। ইমাম-মুসল্লিদের নামাজে যেন বিঘ্ন না ঘটে এ লক্ষ্যে মসজিদে ক্যামেরা বসিয়ে নামাজ সম্প্রচার করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে গালফ নিউজ। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মসজিদের ভেতর ক্যামেরা বসিয়ে বিভিন্ন মাধ্যমে নামাজের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া রমজানে ইফতারের জন্য মসজিদগুলোতে টাকা তুলতে ইমামদের নিষেধ করেছে সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, মসজিদে নামাজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভেতরের অংশে ইফতার গ্রহণ না করে মসজিদের বাইরের অংশের নির্দিষ্ট কোনো প্রাঙ্গণে ইফতার গ্রহণ করতে বলা হয়েছে। এছাড়া মুয়াজ্জিনদের জন্যও আলাদা নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বলা হয়েছে, রমজানে আজান ও নামাজ শুরুর মাঝে বিরতির সময় মেনে চলতে হবে। তবে রমজানে মাগরিব ও ফজর নামাজের ক্ষেত্রে আজান ও নামাজ শুরুর মাঝে ১০ মিনিটের বিরতি থাকা উচিত, যেন মুসল্লিদের জন্য সহজ হয়। এছাড়া ইমামদের তারাবি, রাতের নফল নামাজ ও খুতবা দীর্ঘায়িত না করতেও বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট