1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

রংপুরে ভালোবাসার বাংলাদেশ কবিতা উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

কবিদের সংগঠন কতিপয় কবিতা কর্মীর উদ্যোগে রংপুরে পাবলিক লাইব্রেরী হলে অনুষ্ঠিত হলো “ ভালোবাসার বাংলাদেশ” নামে জমজমাট এক কবিতা উৎসব।

সোমবার সন্ধ্যায় এ উৎসবে স্বরচিত দেশাত্মবোধক ছড়া ও কবিতা পাঠ এবং আবৃত্তিতে অংশ নেন ৭০ জনেরও বেশি নবীন-প্রবীন কবি ও আবৃত্তিকার।

ভালোবাসার বাংলাদেশ কবিতা উৎসবে সভাপতিত্ব করেন, অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক কবি দিলরুবা শাহাদাৎ। বিশেষ অতিথি ছিলেন,সাবেক অতিরিক্ত সচিব ও বিশিষ্ট কবি কালী রঞ্জন বর্মন,শিক্ষাবিদ ও লেখক খন্দকার মাহফুজার রহমান ও অভিযাত্রিক সভাপতি কবি রানা মাসুদ।

কতিপয় কবিতা কর্মী সংগঠনের আহবায়ক সাংবাদিক মাহবুবুল ইসলামের সঞ্চালনায় স্ব রচিত ছড়া কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন,হেলেন আরা সিডনি, বাশার ইবনে জহুর,জোসেফ আখতার,কালি রঞ্জন বর্মন, লুৎফর রহমান সাজু,নজরুল মৃধা,ফরহাদুজ্জামান ফারুক, আনোয়ারুল ইসলাম রাজু, তৈহিদা খাতুন,আব্দুল লতিফ প্রামাণিক,মামুনউর রশিদ, মারুফ হোসেন মাহবুব,ইয়ামিন বসুনিয়া,আফরোজা বেগম, মুসাফা আক্তার বানু,আহসান হাবীব রবু,জাকির আহমদ, সোহানুর রহমান শাহিন, মোহাম্মদ ইসমাইল মোল্লা,আবু নাসের সিদ্দিক তুহিন,এস এম আরিফুজ্জামান,তৈয়বুর রহমান বাবু, রানা মাসুদ,সাখাওয়াত হোসেন সোহাগ,সুফি জাহিদ হোসেন,সেলিনা সাত্তার সেলী, তাপস মাহমুদ,বিমলেন্দু রায়, রাজেন দাস,পূর্নিমা রাজ,পূর্ণতা মনি দাস,আফরোজা বেগম, ওয়াহেদ সরকার,শাহ্ আলম, দিনাজী সিরাজ,মো. আব্দুল কুদ্দুস,পারভীন আক্তার, রাজিয়া সুলতানা,সুমাইয়া বিনতে সিফাত শুধু,মাহমুদ ইলাহি মন্ডল,এস এম জিন্নাহ চৌধুরী,এমাদ উদ্দিন আহমেদ, অদম্য গোলাম মোস্তফা, মোকাদ্দেস এ রাব্বি,এস এম ইতি,নাহিদা ইয়াসমিন, মোস্তাফিজ রহমান,কামরুন লায়লা জেসি,খন্দকার লাইবা হক স্নেহা,জাহিদ হোসেন,এম এ ফাত্তাহ্,সরকার মো. তোফাজ্জল হোসেন,সুনিল সরকার,কামরুজ্জামান দিসারী, অহিদুল ইসলাম,ময়নুল ইসলাম, সুমাইতা সুয়ারদি,মো. মনিরুজ্জামান,আল -আমিন সমাপ্ত ও জুয়েল আহমেদ রাহুল প্রমুখ।

উৎসবে দেশাত্মবোধক গান গেয়ে পরিবেশন করেন,রওশন আরা সোহেলী,শাহিল ফারহান লিয়ন, সুফি জাহিদ হোসেন ও রকিবুল ইসলাম।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট