1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ

যুগান্তরের প্রতিনিধি মামুনের মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন।

  • প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। ২৪ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজুসহ শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি জাকির হোসেন পিংকু, এসএ টেলিভিশনের আহসান হাবিব, যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের মনোয়ার হোসেন জুয়েল, প্রথম আলোর আনোয়ার হোসেন দিলু এবং এনটিভি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শহিদুল হুদা অলক। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানসাইনের বানিজ্যিক প্রধান আবু তাহের খোকন ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা প্রমূখ।
এসময় বক্তারা দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপ্তত্তা আইন বাতিলের দাবি জানান। তারা বলেন, দৈনিক যুগান্তরে প্রকাশিত মামুনের সংবাদটি ছিল বস্তুনিষ্ট ও তথ্য নির্ভর। এক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি প্রেসকাউন্সিলে অভিযোগ করতে পারতেন। অথচ তিনি তা না করে ডিজিটাল নিরাপত্তার মত কালো আইনে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয় ঠাঁকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম দায়েরকৃত মামলায় নিজে বাদি হননি। এই সংবাদের সাথে সম্পর্কহীন ব্যক্তিকে দিয়ে মামলা দায়ের করা হয়েছে। এতে বোঝা যায় এধরণের মামলা হয়রানি ও গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা মাত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট