1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করল বোয়ালখালীর সাধারণ শিক্ষার্থীরা

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালী সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে বৈষম্য বিরোধী  আন্দোলনে বোয়ালখালীর প্রথম শহীদ ওমর সহ দেশের শহীদ হওয়া সকল শিক্ষার্থীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা সাতটায় বোয়ালখালী সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে এ পরিবেশন অনুষ্ঠিত হয়। এরপর দেশাত্মবোধক গান ও শহীদ ওমরসহ সকল শহীদ শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এর আগে সারাদিন শিক্ষার্থীরা উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে সড়কের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন এবং বিভিন্ন দেওয়ালে রংতুলিতে দেওয়ালিকা অঙ্কন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট