1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

মেয়ের বাসায় বেড়াতে এসে পটিয়ায় ট্রেনের ধাক্কায় মায়ের প্রাণ গেল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

সুজিত দও পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামে পটিয়ায় পৌর সদর এস আলম স্কুল অ্যান্ড কলেজের পূর্ব দিকে রেললাইন এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় ঢাকা-কক্সবাজার-ঢাকা আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলে লায়লা বেগম (৭২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। সেই চন্দনাইশ উপজেলার পৌর সদর পূর্ব জোয়ারা চৌধুরী পাড়ার মৃত জহির আহমদ চৌধুরীর স্ত্রী। স্হানীয় সুত্রে জানা, নিহত লায়লা বেগম কয়েক দিন আগে পটিয়া পৌর সদর মেয়ের বাসায় বেড়াতে আসছেন। কিন্তু তিনি বৃহস্পতিবার সকালে ট্রেন দেখতে গিয়ে রেললাইন পাশে অসাবধান বসত ট্রেন লাইনের পাশে চলাচলের সময় ট্রেনের ধাক্কায় লায়লা বেগম ঘটনা স্থলে মারা যান। স্থানীয়রা আরও জানান, চট্টগ্রাম-কক্সবাজার রেল সড়ক দুই-এক এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় কোথাও গেটম্যান নেই। ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে চলেছে। প্রতিনিয়ত রেললাইন পারাপারে এলাকায় গেটম্যান দেওয়ার দাবি জানান এলাকাবাসীরা। লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। চট্টগ্রাম রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক বৃদ্ধা নারী রেললাইন পাশে চলাচলের সময়ে অসাবধান বসত ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলে তার মৃত্যু হয় । এ বিষয়ে রিপোর্ট লেখা পযর্ন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট