1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

মেয়েকে হত্যার পর কাঁথা দিয়ে মরদেহ লুকিয়ে রাখেন সৎ মা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে

টুটুল তালুকদার, (গাজীপুর) প্রতিনিধি :

————————————————-
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ১০ ঘন্টা পর সৎ মায়ের রুমের সানসিটের ওপর কাঁথা দিয়ে পেছানো মিম আক্তার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় সৎ মাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ মে) উপজেলা হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, নিহত মীম আক্তার (৫) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সবুজ মিয়ার মেয়ে। সবুজ মিয়া পরিবারসহ উপজেলার হরিণহাটি এলাকার সোজাবদ আলীর বাড়ির পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন।

এলাকাবাসী, নিহত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ মিয়া দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে সিরাজগঞ্জ জেলা থেকে পরিবার নিয়ে কালিয়াকৈর উপজেলায় আসে। পরে উপজেলার হরিণহাটি এলাকায় সোজাব্দ আলীর বাড়ির পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করেন। স্ত্রী ও মেয়ে মীম আক্তারকে নিয়ে বসবাস করে আসছে। বেশ কিছুদিন আগে আয়না নামে এক মেয়েকে বিয়ে করে সবুজ। একই বাসার পাঁচতলায় ছোট স্ত্রীও থাকতো। মিম আক্তার বুধবার সকাল দশটার দিকে নিখোঁজ হয়। পরে মিমের বাবা সবুজ মিয়া সহ এলাকাবাসী বিভিন্ন এলাকায় মাইকিং করে। পরে কোথাও খুঁজে না পেয়ে হঠাৎ এলাকাবাসী ও সবুজের ছোট স্ত্রীকে সন্দেহ হলে এলাকাবাসী তাহার রুমের ভিতরে প্রবেশ করে খোঁজাখুঁজির একপর্যায়ে সানসিটের উপর থেকে কাঁথা মোড়ানো অবস্থায় লাশটি দেখতে পায়। এ সময় ছোট স্ত্রীকে আটক করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশটি উদ্ধার করে এবং অভিযুক্ত আয়না আক্তারকে আটক করে।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। সৎ মা আয়না আক্তারকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট