1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই বোয়ালখালীতে আজ আহলা দরবার শরীফের ওরশ শরীফ হোসনে আরা বেগম চৌধুরী’র ইন্তেকাল

মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৪৭৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ ব্যবসায়ীকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে শনিবার (২২ জুলাই) পৌরসদরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি করায় পৌরসভার মুজাহিদ চৌধুরী পাড়ার মো.আজিমকে ৩০ হাজার টাকা, মুরাদ মুন্সিহাটের আবছার উদ্দিনকে ২৫ হাজার টাকা, উপজেলা সদরের তুলাতলে মেয়াদোত্তীর্ণ পণ্য ও নোংরা পরিবেশে ব্যবসা করায় খোরশেদ আলমকে ৮ হাজার টাকা, নজরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মোহাম্মদ ইকবালকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জরিমানার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার এবং মালামাল আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট