1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার

মেজর জেনারেল (অব.) ইলিয়াস সার্ক মানবাধিকারের উপদেষ্টা মনোনীত।

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি –

দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবিক সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মননিত হয়েছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবু নাসের মো: ইলিয়াস। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে ২০২৫-২০২৭ সাল এর নবগঠিত উপদেষ্টা পরিষদে অবসরপ্রাপ্ত জেনারেল ইলিয়াস কে সম্পৃক্তকরণের বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও নেপালের পশ্চিম প্রদেশের গভর্নর মোঃ নজির মিয়া এর নির্দেশনায় চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

মেজর জেনারেল আবু নাসের মোঃ ইলিয়াস বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের (NDC) একজন ফ্যাকাল্টি সদস্য এবং সেখানে বিভিন্ন গবেষণা ও প্রকাশনা সম্পৃক্ত ছিলেন।

তিনি সর্বশেষ সেনা সদর দপ্তরে ডিরেক্টর পার্সোনেল সার্ভিসেস (ডিপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সমগ্র বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নীতি নির্ধারণ, অভিযোগ ব্যবস্থাপনা, শৃঙ্খলা, আনুষ্ঠানিক কার্যক্রম, পদক এবং পুরষ্কার পরিচালনায় অ্যাডজুট্যান্ট জেনারেল এবং সেনাপ্রধানকে পরামর্শ দিয়েছেন।

তিনি বর্তমানে উনাইটেড হাসপাতালও ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর পরিচালক।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট