1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী  নিষেধাজ্ঞা অমান্য করে চালাচ্ছে স্থাপনা নির্মাণ  পটিয়ার কুসুমপুরায় লায়ন নুরুল আলম সওদাগর’র সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদসহ একজন গ্রেপ্তার চন্দনাইশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়কে ব্লকেড বোয়ালখালীতে বিদেশী অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার, আটক ২ ভাই

মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৩১ তম স্বাবলম্বী প্রজেক্ট সম্পন্ন।

  • প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৬৩১ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদি এলাকার মোহাম্মদ নুরুল হক স্ত্রী ও দুই পুত্র নিয়ে রিক্সা চালিয়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার দিনযাপন করত। ভালই চলছিল মোটামুটি কিন্তু যতই দিন যাচ্ছিল ছেলেরা ক্রমশ বড় হতে লাগল, জীবনের শেষ পর্যায়ে এসে দুই ছেলেই ওনাকে ছেড়ে চলে যায়। লোক টি এক পর্যায়ে শারীরিক অক্ষমতার জন্য জন্য আর রিকশা চালাতে পারছিলেন না, খুব কষ্টে সময় পার করতে লাগলেন, বিষয় টি মুসাইদাহ ফাউন্ডেশনের কাছে পৌছালে ফাউন্ডেশনের সভাপতি এনায়েত বাজার বিশিষ্ট ব্যবসায়ী, মানবিক মানুষ নামে খ্যাত লায়ন মোহাম্মদ আবু হাসান ওনার টিম কে এই লোক সম্পর্কে খোজ নিতে বলেন, দীর্ঘ ১০ দিনের খবরাখবর ও সত্যতা যাচাই করে অবশেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক হৃদয়বান ব্যক্তির অর্থায়নে নুরুল হক কে স্থায়ীভাবে অর্থ উপার্জন এর জন্য একটা চায়ের দোকান এর ব্যবস্থা করে দেন, একটা ভ্যানগাড়ির উপর দোকান বানিয়ে দেয়া হয় যেন সুবিধামত ওনি ব্যবসা করতে পারেন, দোকানের চাবি হস্তান্তর সময় উপস্থিত ছিলেন বায়েজিদ ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ মুজিবুর রহমান, মুসাইদাহ ফাউন্ডেশনের সভাপতি- লায়ন মোহাম্মদ আবু হাসান, সচিব- নুরুদ্দীন রওশন, উপদেষ্টা- ওয়ে হাউজিং প্রায়ভেট লিমিটেড এর এরিয়া ম্যানেজার রতন সেন, স্থানীয় ব্যবসায়ী আবদুর রহিম, সমাজকর্মী গিয়াস উদ্দিন, সালমা বেগম, গণমাধ্যম কর্মী দিদারুল আলম, অর্থসচিব হাসিবুর রহমান, ইব্রাহিম চৌধুরী

চাবি হস্তান্তরের সময় লায়ন আবু হাসান বলেন মুসাইদাহ ফাউন্ডেশন দেশ ও সমাজের জন্য সবসময় জনকল্যাণমূলক কাজ করে আসছে, আমরা শুধু প্রতিশ্রুতি নয় বাস্তবায়নে বিশ্বাসী। মানুষকে ৫০০ টাকা দিয়ে সহযোগিতা না করে ৫০০ টাকা উপার্জনের
রাস্তা দেখিয়ে দিই, আমরা চাই স্বনির্ভর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, চাই সমতা, এরই ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগ, যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট