1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

মীর সরাইতে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা,

  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৩ বার পড়া হয়েছে

এম অলি উল্লাহ নিজামী,,,

মীরসরাই উপজেলাধীন বিসিক শিল্প এলাকার নিকটবর্তী তালবাড়িয়া নামক এলাকায় এক্সকেভেটর দ্বারা কৃষি জমির টপসয়েল কেটে অন্যত্র পরিবহনের অভিযোগের প্রেক্ষিতে ২৬/১২/২০২৩ ইং তারিখ রাত আনুমানিক ৯:০০ ঘটিকার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মিজানুর রহমান।

অভিযানে কৃষি জমির টপ সয়েল কাটার সত্যতা পাওয়া যায় এবং ঘটনাস্থলে একটি বড় সাইজের হলুদ রঙের এক্সাভেটর পাওয়া যায়।

এসময় মো:ইউসুফ উদ্দিন(৩২), পিতা-মৃত মো: জাগির হোসেন, গ্রাম- তারাকাটিয়া, মীরসরাই পৌরসভা নামীয় ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি এই টপ সয়েল কাটার কাজে জড়িত বলে স্বীকারোক্তি দেন এবং ভবিষ্যতে এধরণের কাজ আর করবেন না মর্মে অঙিকার ব্যাক্ত করেন।

এবং তার স্বীয় কাজের জন্য মুচলেকা প্রদান করেন।

অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় সরবরাহের দায়ে অভিযুক্ত মো: ইউসুফ কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন,২০১০ মোতাবেক নগদ ২,০০,০০০/-( দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় মীরসরাই থানা পুলিশ সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট