1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

মিথ্যা মামলার প্রতিবাদে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী  প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস.এম সাকিব হোসেন ইমরুর বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক ও চাঁদাবাজি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (২৯ মার্চ) বিকালে বোয়ালখালী উপজেলা চত্বরে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনের সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান বোরহান উদ্দিন এমরান, বাংলাদেশ সেনাবাহিনীর আইন উপদেষ্টা, চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তৈয়ব কিরণ, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আদনান উদ্দীন হায়দার, সহ সভাপতি মিজানুর রহমান, সায়েমুল হক, সাধারণ সম্পাদক কফিল উদ্দীন ও অন্যান্য সদস্যসহ এলাকার জনসাধারণ।

মানববন্ধনে শিক্ষার্থী এস এম সাকিব হোসেন ইমরুর বিরুদ্ধে আনিত অসংলগ্ন ও মিথ্যা  মামলা বলে দাবি করেন বক্তারা। তারা বলেন, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে যদি এধরণের মেধাবী শিক্ষার্থীদের হয়রানি করা হয় তাহলে অদূর ভবিষ্যতে দেশে শিক্ষিত জাতি হারাবে।

এস.এম সাকিব হোসেন ইমরু উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম সেলিমের সন্তান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট